ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

বাগাতিপাড়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নবম পে-স্কেল গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৯ম পে-স্কেল গেজেট বাস্তবায়নের দাবিতে স্লোগানে স্লোগানে উপজেলা চত্বর মুখরিত করে তোলেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতনে সংসার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ও মহাসমাবেশের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram