ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

মিরসরাইয়ে স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন হৃদয় (২৫) ও রানা (২৭)।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশে পুকুরপাড় সংলগ্ন বাগানে স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর এই ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায় ধর্ষকরা। পরে ঘটনার জানাজানি হলে কোন ধরনের মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করেন আসামীরা। পরে শনিবার রাতে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। তদন্ত করে যদি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামী ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram