ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫টিই ঝুঁকিপূর্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাত্র ১২টি ভোট কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে প্রতিটি ভোট কেন্দ্রে। সবাইকে ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে ভোট প্রদানের আহবান জেলা রিটার্নিং কর্মকর্তার।

সাধারণ কেন্দ্রগুলো হলো, টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ, কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূণ্যবতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর উপজেলার প্রভাকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতী কে. এম. উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বীণাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপানি সরকারি উচ্চ বিদ্যালয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান বলেছেন, অতিরিক্ত কেয়ারে রাখার জন্য জেলার ৩৮৫টি ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে, পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারিতে থাকবে। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তিনি আরো বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষে গ্রহণ করা হবে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবানও জানান জেলা প্রশাসক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram