ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:০৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

দলের নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে: ব্যারিস্টার জাকির

বাগেরহাট প্রতিনিধি: বিএনপি'র নাম ভাঙ্গিয়ে অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের এই দলে কোন ঠাঁই হবে না। সরকারি খাল অবমুক্ত করা হবে। সুপেয় পানির জন্য এই অঞ্চলে ওয়াটার রিজার্ভ ট্যাংক স্থাপন করা হবে। আপনার একটি ভুলের কারণে এই দেশ জঙ্গিবাদের দিকে যেতে পারে। সুতরাং ভুল করলে চলবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক দল বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদরের ডেমা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে নির্বাচনী জনসভায় কথাগুলো বলেছেন বাগেরহাট-২ (সদর,কচুয়া) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

জনসভায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপি'র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপি'র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, বিএনপি নেতা আখতারুজ্জামান, যুব নেতা সোহেল তরফদার, মনিরুজ্জামান সোহাগ, মনিরুজ্জামান মান্না, ইউনিয়ন বিএনপি'র সভাপতি ওয়াহিদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক রাজীব তরফদার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মল্লিক স্পিকার, নাজমুল তরফদার, শেখ আফজাল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, আলহাজ্ব মতিয়ার রহমান, জাকারিয়া সোহাগ, মোতালেব তরফদার, নকিব শহিদুল ইসলাম, নকিব শফিকুল ইসলাম, জিল্লুর রহমান তরফদার, শেখ নিজামুদ্দিন, সুলতান হাওলাদারসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম ডেমা ইউনিয়ন বিএনপির জনপ্রিয় নেতা মরহুম সজীব হত্যার বিচার করা হবে। দিলে যাতে লবণ পানি প্রবেশ করতে না পারে এবং কৃষকেরা ধান ও সবজি চাষ করে স্বাবলম্বী হতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মাদককে চিরতরে নির্মূল এবং খেলার মাঠ নির্মাণ করা হবে। হিন্দু সম্প্রদায়ের সকল ভাইবোনদের নিরাপত্তা দেওয়া হবে। এই দেশ এই মাটি এখানেই আমার শিকড়, এই দেশে জন্মেছি আর এ দেশ এ অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই বলে জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram