ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও প্রসিকিউটর কালীগঞ্জ থানার এসআই মোঃ হায়াতুর রহমান সাথে ছিলেন।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দূর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের পুত্র পারভেছ আহমেদ (২৭) ও নজরুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৮) এলাকায় বসে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে হাতেনাতে আটক করে দুইটি মামলায় (নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেকেকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram