ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

দামুড়হুদায় সড়ক অবরুদ্ধ করে হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একই রাতে পৃথক দুটি স্থানে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সড়ক অবরুদ্ধ করে, অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর ও দুর্গাপার-সদাবরী সড়কে।

গত শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার ঠাকুরপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী হলেন উপজেলার ঠাকুরপুর গ্রামের ডেকোরেটর মিস্ত্রি মেহেদী হাসান রাজু। তাকে মাঠের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে সুজুকি মনোটন মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

অপরদিকে একই রাতে উপজেলার সদাবরী সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বুইচিতলা গ্রামের আব্দুল আলীম (কাজী) রাতে বাড়ি যাবার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় তিনি বলেন, দেশীয় অস্ত্র দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান জানান, ছিনতাইয়ের ঘটনাগুলো তাদের নজরে এসেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram