ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

জামায়াতসহ ১১ দলীয় জোটের কোন এমপি ক্যান্ডিডেট সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত নাই: ড. ফয়জুল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: জামায়াতসহ ১১ দলীয় জোটের কোন এমপি ক্যান্ডিডেট সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত নাই, ১২ই ফেব্রুয়ারির পরেও সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে কাজ করবে। ঝালকাঠি-১ (রাজাপুর– কাঁঠালিয়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক কাঠালিয়া উপজেলার আমুয়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরোও বলেন, প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া শুরু করে দিয়েছে, আমার বোনদেরকে নির্বাচনী প্রচারে বাঁধাগ্রস্ত করছে, কিন্তু কোনো বাঁধায় যে কাজে আসবে না, তাদের পায়ের তলার মাটি কিন্তু সরতে শুরু করেছে, তার প্রমাণ আজকের এই জনসভায়।

কাঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, ঝালকাঠি জেলা শিবিরের সভাপতি মোঃ এনামুল হক, কাঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান কামরুলসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দরা বক্তাব্য রাখেন। সমাবেশ শেষে আমুয়া বাজারের বিভিন্ন স্থানে বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram