ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৬

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে ফজরের নামাজ আদায় শেষে তিনি পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদের পাশের রেললাইনের ধারে অবস্থান করছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. মুন্না মিয়া (২২) পাটগ্রাম পৌর এলাকার চৌরঙ্গী মোড়ের কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে রেলওয়ে পুলিশকে সহায়তা করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram