

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর কদমতলী (ঢাকা-৪) আসনে গণসংযোগকালে জামায়াতের কাজি মারিয়া ইসলাম নামের এক নারী কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ডিএসসিসির ৫২ নং ওয়ার্ড মুরাদপুর হাইস্কুল সংলগ্ন মাজেদা গলিতে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দাড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ার জন্য জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গণসংযোগ করেন। এসম মাজেদা গলির একটি ৫ তলা ভবনের একটি ফ্লাটে ভোট চাইতে কয়েকজন নারী কর্মী ফ্ল্যাটের ভিতরে ঢুকেন। এ সময় কয়েকজন যুবক তাদের পথরোধ করে জানতে চান দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী এ জয়নাল আবেদীন কে, তাকে তো কেউ চিনে না তার জন্য আপনার ভোট চাইতে আসছেন কেন এ নিয়ে উভয়ের সাথে বাকবিতন্ডা চলাকালে পিছন থেকে মারিয়া ইসলামের মাথা ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। মারিয়া ইসলাম বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর ঢাকা-৪ আসনের প্রার্থী মো.জয়নাল আবেদী বলেন, বিষয়টি শুনেছি, কে বা কাহারা এ আঘাত করেছে তা আমরা এখনো স্পষ্ট না। আমি মনে করি এটি একটি বিছিন্ন ঘটনা, তবে নারীদের উপর এমন হামলার নিন্দা জানাই।
এ বিষয়ে কদমতলী থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি, এ বিষয়ে আমার আরও জানার চেষ্টা করছি কি কারনে এমন হলো এছাড়া কে বা কাহার এ ঘটনা ঘটালো এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ আমরা পাই নাই।

