ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

রাজৈরে শীতার্ত মানুষের মাঝে "আরাফ বাংলাদেশ"র ​কম্বল বিতরণ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইসলামী মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন "আরাফ বাংলাদেশ"। বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজৈর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

​রাজৈর সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক। ​সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিলুন ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন আরাফ বাংলাদেশের পরিচালক মো. শাওন করিম, হাবিবুর রহমান আকন, সাংবাদিক কাওসার আলম মিঠু, এস এম জাকির হোসেন ডাবলু, ইমাম শাহরিয়ার, রিয়াজ মাহমুদ, আরিফুজ্জামান বেগ টিপু, অনাদি কুমার মন্ডল প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মাহফুজুল হক বলেন, "সরকারের পাশাপাশি মানবিক সংস্থাগুলো এগিয়ে এলে সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়। এবার পৌরসভার জন্য সরকারি কম্বল বরাদ্দ না থাকায় আরাফ বাংলাদেশের এই উদ্যোগ প্রশংসনীয়।"

​সংস্থার প্রতিষ্ঠাতা সুজন হোসেন রিফাত বলেন, "আরাফ বাংলাদেশ গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে আমরা সারা দেশে এই মানবিক কার্যক্রম ছড়িয়ে দিতে চাই। এরই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের তেঁতুলিয়াতেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।"

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram