ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2026

সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুকসহ তিন রাউন্ড কার্তুজ, দুটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাতকানিয়া থানাধীন এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে আটক করা হয় ছনখোলা এলাকার নুরুল হকের ছেলে সাইমন উদ্দিন (১৯) এবং মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) কে।

গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি দেশীয় ছুরি, একটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব অস্ত্র জব্দ করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতের নিকট সোপর্দ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram