

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সদর পৌরসভার শিবপুর এলাকায় মঙ্গলবার সকালে এক শিক্ষকের বাসায় চুরি সংঘটিত হয়েছে।
বাসার মালিক শিক্ষক নজরুল ইসলাম জানায়, তিনি স্কুলে চলে যাওয়ার পর সকাল ১১ টার দিকে তার স্ত্রী কাপড় শুকানোর জন্য ছাদে গেলে এই ফাঁকে চোরেরা বিল্ডিংয়ের তৃতীয় তলার বাসায় তালা ভেঙে প্রবেশ রুমে প্রবেশ করে ষ্টীলের ও কাঠের আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। থানা থেকে মাত্র ৪ শ গজ দুরে অবস্থানরত বিল্ডিংয়ে এই ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে।
আড়াইহাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অবিলম্বে চোরের দলকে গ্রেফতারের জন্য অভিযান চালানো শুরু হয়েছে।
