ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

আমরা গণতন্ত্র ও কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি: ড. মঈন খান

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: আমরা মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা পলাশের শান্তিপ্রিয় মানুষ। আসুন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করি। আমরা মানুষের স্বাধীনতা নিশ্চিত করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এখানে সকলে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা পলাশকে সুন্দর একটি পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান সোমবার (২৬ জানুয়ারি) বিকালে ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের দেবালয় মাঠে ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মঈন খান বলেন, সুশিক্ষা ব্যতীত আমাদের দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। এজন্য সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য পর্যাপ্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

ড. মঈন খান আরও বলেন, একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram