ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

আগামীতে কেরানীগঞ্জ হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত: কর্নেল আব্দুল হক

কেরানীগঞ্জ প্রতিনিধি: আগামীতে জনগণের ভোটে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কেরানীগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বান্দেরঘাটে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “কেরানীগঞ্জ দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দখলে রয়েছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আল্লাহর উপর ভরসা করে যদি জনগণ আমাদের ওপর আস্থা রাখে, তাহলে কেরানীগঞ্জে শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে।

কর্নেল আব্দুল হক আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় দুর্নীতিমুক্ত রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করে এসেছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি যুব সমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে কেরানীগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানা পশ্চিমের আমীর আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেরানীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী জাবেদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, তারানগর ইউনিয়নের আমীর আব্দুর রশিদ, শাক্তা ইউনিয়নের আমীর আসাদুল্লাহ গালিব, কলাতিয়া ইউনিয়নের আমীর শাহজাহান শেখ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ঢাকা জেলার সেক্রেটারি আমিরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন এবং নির্বাচনী কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram