ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2026

যশোরে নেশার টাকা না দেওয়ায় মা–বাবাকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় নেশার টাকা না দেওয়ায় নিজ বাবা-মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে তাদেরই ছেলে। আহত দু’জন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, আছির উদ্দিন (৭০) এবং তার স্ত্রী রোকেয়া (৬০)। তারা যশোর সদরের সাতমাইল হৈবতপুর রোড এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে নেশার টাকা চায় তাদের ছোট ছেলে সাদ্দাম (২৩)। টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে সে বাম হাতে থাকা বটি দিয়ে বাবা-মার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় লাঠি দিয়েও তাদের মারধর করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আছির উদ্দিন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং রোকেয়া মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram