ঢাকা
logo
প্রকাশিত : January 25, 2026

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী, আলহাজ্ব আমান উল্লাহ আমান।

আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার জানাজার নামাজে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, “জনগণের ভোটাধিকার হরণ করতেই পরিকল্পিতভাবে গুপ্ত হামলা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এসব করে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না।”

তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণই বিএনপির মূল শক্তি। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করতে ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। জানাজার নামাজে সাধারণ মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram