ঢাকা
logo
প্রকাশিত : January 24, 2026

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ভাঙ্গা পৌরসভার প্রাণী সম্পদ গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকের চালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ(২২) ও এরা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকায় বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এসময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ফরিদপুরমুখী একটি বাস ও ভাঙ্গামুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার মারা যায়। আহত হয় ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram