ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪০
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে ইউএনও

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সেই কারামুক্ত অসহায় বৃদ্ধা রাহেলার পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। গত বুধবার বিকেলে ইউএনও তার জন্য একটি হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী নিয়ে তার নিকট হাজির হন।

​জানা যায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দীঘা গ্রামের রাহেলা বেগম একটি মামলায় দীর্ঘ ৩০ বছর কারাভোগ করেন। এই ৩০ বছরে তার সহায়-সম্পদ, যৌবন সবকিছু হারিয়ে তিনি চরম অসহায়ত্বের শিকার হন। ৬৫ বছর বয়সী এই বৃদ্ধা রাহেলা সম্প্রতি কারামুক্তির পর তার ঠাঁই হয় বোনের বাড়িতে। দীর্ঘ ৩০ বছরের কারাবন্দি জীবনে তিনি শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেলেছেন। ফলে এককভাবে আর হেঁটে চলাফেরা করতে পারেন না।

​এদিকে স্থানীয় কিছু সাংবাদিক তার এই অসহায়ত্বের বিষয়টি ইউএনও-কে অবহিত করলে তিনি মহানুভবতার পরিচয় দিয়ে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন। এরই প্রেক্ষিতে তিনি গত বুধবার বিকেলে রাহেলা বেগমের নিকট হাজির হয়ে তাকে একটি হুইলচেয়ার, খাদ্য সামগ্রী, শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন। সেই সাথে আগামীতে তাকে বাসস্থান নির্মাণ করে দেওয়ার ঘোষণাও তিনি দেন।

​এ সময় তার সাথে ছিলেন, ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ​উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, ​ইউএনও কার্যালয়ের সার্টিফিকেট সহকারী এমদাদুল হক প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক বিষয়। যেহেতু রাহেলা বেগম এখন চরম অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন, তাই মানবিক দিক বিবেচনা করে তার পাশে দাঁড়িয়েছি। এ ব্যাপারে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram