ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2026

যশোরে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবাল আটক

যশোর প্রতিনিধি: যশোরে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবালকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আটক ইকবাল যশোর সদরের ইউনিয়নের যুবলীগের সাবেক সহ-সভাপতি। বুধবার বিকেলে নিজ এলাকা বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় বাড়ির পাশ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। ইকবাল বসুন্দিয়া এলাকার বহর আলীর ছেলে।

কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারের ইকবালের বাড়িতে অভিযান চালান। পরে বাড়ির পাশ থেকেই ওই ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram