ঢাকা
logo
প্রকাশিত : January 20, 2026

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ভবনে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হাবিবা মন্ডল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা।

এসময় বক্তব্য দেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ শাহানুর রহমান শাহিন সহ বিচারকরা।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী খাজা জহুরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন আদালতের বিচারকগন ও বিদায়ী নেতৃবৃন্দরাসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram