ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2026

পাথর বোঝাই ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃত জিরার মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার টাকা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে টহল দলটি পাথর বোঝাই একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামায়। ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা। তাৎক্ষণিক অবৈধ ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়।

জব্দকৃত জিরা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান। পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram