ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬

পুঠিয়ার বানেশ্বরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেকু শেখের উদ্যোগে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে বানেশ্বর ইউনিয়নের সোনারপাড়া ঈদগাহ মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন যুবদলের নেতা বিপ্লব সরদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সেকু শেখ বলেন, বিএনপি সবসময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তীব্র শীতের মধ্যে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম একটি সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে যেমন বিএনপি রাজপথে রয়েছে, তেমনি মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশেও আমরা দাঁড়িয়ে আছি। এসময় তিনি সকলকে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আশফাক রায়হান ইশতিয়াক, বিদ্যুৎ, জুয়েল, মাইনুল, নাসির, বাবু ও কুরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর আত্মার শান্তির পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram