ঢাকা
logo
প্রকাশিত : January 19, 2026

টানা চতুর্থবারের মতো কমলো চীনের জনসংখ্যা

টানা চার বছর চীনে জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। গত বছর দেশটিতে ইতিহাসের সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে। খবর রয়টার্সের।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো কমেছে। এ বছর জনসংখ্যা ৩৩.৯ লাখ কমে দাঁড়িয়েছে ১৪০.৫ কোটি, যা ২০২৪ সালের তুলনায় দ্রুততর পতন।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট জন্মসংখ্যা নেমে এসেছে ৭৯.২ লাখে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯৫.৪ লাখ। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩.১ লাখে, যা ২০২৪ সালে ছিল ১ কোটি ৯৩ লাখ।

জানা গেছে, ২০২৫ সালে প্রতি এক হাজারে তাদের জন্মহার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে। যা ২০২৩ সালের ৬ দশমিক ৩৯ শতাংশেরও কম। ২০২৪ সালে চীনে জন্মহার কিছুটা বেড়েছিল। কিন্তু নতুন পরিসংখ্যান দেখাচ্ছে সেটি ছিল ‘বিচ্ছিন্ন ঘটনা’। অর্থাৎ চীনের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ খুবই উদ্বেগজনক।

জন্মহার কমলেও ২০২৫ সালে দেশটির অর্থনীতির পরিধি ৫ শতাংশ বেড়েছে। এতে করে দেশটি এক্ষেত্রে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram