ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

স্কুলের পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকা হাতেনাতে আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার। বিষয়টি টের পেয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাকে সরকারি বইসহ আটক করে।

স্থানীয়রা জানান, দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি বই বিক্রির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর, এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram