ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

জয়পুরহাটে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: "আজকের উদ্ভাবন, আগামী দিনের সমাধান" ও "গবেষণায় খুঁজি সমাধান, বিজ্ঞানেই বাড়ে দেশের মান" শ্লোগান নিয়ে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: আল মামুন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকরা।

আয়োজকরা জানান, এ মেলায় ২২টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন। এছাড়া বাহারি ধরনের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিজ্ঞানসম্মত জাতি গড়তে ও নতুন প্রজন্মের সাথে পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram