ঢাকা
logo
প্রকাশিত : January 13, 2026

চাঁপাইনবাবগঞ্জে গণভোট ও নির্বাচন উপলক্ষে সংগীতানুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগীতানুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় চাঁপাইনবাবগঞ্জের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে এই সংগীতানুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মণ জানান, মূলত গণভোট ও জাতীয় সংসদ নিার্বচন-২৬ এর প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীবৃন্দের পরিবেশনায় এই সংগীতানুষ্ঠানের আয়োজন। দেশের সব জেলা, উপজেলা এবং ইউনিয়নে গণভোট কি, হ্যাঁ বা না ভোট কি এবং কিভাবে ভোটাররা ভোট প্রদান করবেন এই সংগীতানুষ্ঠানের মাধ্যমে উদ্ধুত করা হচ্ছে ভোটারদের।

এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram