

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী আফসানা আহমেদ ফেন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে কমিশনের এ সিদ্ধান্তে তার নির্বাচনে অংশগ্রহণের পথে থাকা সব আইনি বাধা দূর হলো।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে আফসানা আহমেদ ফেন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আফসানা আহমেদ ফেন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা রির্টানিং কর্মকর্তা। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।
আফসানা আহমেদ ফেন্সি জানান, আমার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ শুনানিতে আমার আপিল মঞ্জুর হয়েছে। এখন আমি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নিতে পারবো।
