ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2026

মুরাদনগরে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে উপজেলায় ‘বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে হাদি হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি আর সরকারি হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইমরান সরকার, বাইজিদ সরকার রুদ্র ও জানে আলম। বক্তারা বলেন, শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করতে হবে। তারা প্রশ্ন তুলে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? এখনো কেন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা যাচ্ছে না?” অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ইমরান সরকার জানান, আজ সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাওহিদ আহমেদ তুহিন, নাসিমুল আল তামিম, আশিক খান, সাজ্জাদ খান শান্ত, শিহাব আহমেদ, মেহরাজ মাহিন, সিয়াম সরকার ও ইয়ামিন সরকারসহ বিপ্লবী ছাত্র জনতার নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram