ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2026

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াই প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন। সেই লক্ষ্যেই মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। নারীরা খালেদা জিয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রত্যয় ব্যক্ত করতেই ধানের শীষে ভোট দিতে চায়।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুুর ইউনিয়নে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে রহমতপুুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন তার বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে এই সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বাঁচবো আপনাদের সাথেই থাকতে চাই। বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি বলে স্লোগান দিয়ে স্থানীয় নেতা কর্মীদের উজ্জীবিত করেন।

উপজেলার বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল ৪ টায় জনতার ঢলে পরিপূর্ণ হয় দোয়া মোনাজাতের মাঠ।

উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম পিন্স, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল করিম হাওলাদার, মোঃ নজরুল ইসলাম বাদশা, রহমতপুুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন সিকদার, যুবদল সভাপতি মোঃ রাকিবুল হাসান খান রাকিব, সদস্য সচিব ওবায়দুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের আহবায়ক আতিক আলামিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা ওলামা দলের আহবায়ক কারী আব্দুল কাইয়ুম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram