ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2026

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সাথে থাকা আল আমিন ও রুবেল নামের দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার রাতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

ইয়ানূর পাঁচবিবি শালায়পুর ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। সে স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ও পদ প্রত্যাশী হিসাবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুক্তাদুল হক আদনান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ আইনের বিচার দাবী করেন।

নিহতের পরিবার ও গ্রামবাসী জানান, গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল নেতা ইয়ানুর হোসেন। ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্ধ শুরু হয়। গ্রামবাসী ইয়ানুর ও মোস্তফা গ্রপে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। এলাকায় মানববন্ধন ও থানায় অভিযোগ পর্যন্ত গড়ায়।

নিহত ইয়ানুরের ভাই মমিনুল ইসলাম রাজনৈতিক গ্রুপিং এবং মসজিদের গচ্ছিত টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিন ও রুবেলকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি-গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে ইয়ানূর ও আল আমিন ও রুবেলের উপর প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তারা গুরুতর আহত হয় ও চিৎকার দেয়। সড়কের পাশে থাকা গ্রামবাসী এগিয়ে এসে তাদের দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইয়ানুর মারা যায়। গুরুত্বর আহত আল আমিন ও রুবেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, মসজিদের টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে, অধিগত তদন্ত চলছে। ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয‍্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram