ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2026

মানিকগঞ্জে দুস্থদের মাঝে কম্বল ও ডিম বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অস্বচ্ছল ৬০০ শিক্ষার্থীর মাঝে কম্বল ও ডিম বিতরণ করেছে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এর মধ্যে পৌলী ৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী ও অন্য আরও দুইটি বিদ্যালয়ের ৪০০ অস্বচ্ছল শিক্ষার্থীকে ১০টি করে ডিম ও একটি কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার সকালে সদর উপজেলা পৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের।

অনুষ্ঠানে সদর ‍উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি এডভোকেট মুহাম্মদ মাছুদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিআরপির অধ্যক্ষ মো: মাহবুবুল ইসলাম, পৌর তাঁতী দলের সভাপতি এডভোকেট রেজাউল করিম রেজা, খাজা রহমত আলী ডিগ্রী কলেজের প্রভাষক মো:মশিউর রহমান, পৌলী ৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাহেরা আনোয়ারা শাম্মী শের বলেন, দেশজুড়ে শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে দরিদ্র, অসহায় ও অস্বচ্ছল মানুষ কষ্ট করছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এগিয়ে এসেছে। সদর উপজেলার তিনটি বিদ্যালয়ের ৬শ অস্বচ্ছল শিক্ষার্থীকে কম্বল ও পুষ্টি গুন বাড়াতে ডিম বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে অনুরূপ কম্বল ও ডিম বিতরণ করা হবে। একইসাথে সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram