ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2026

কেরানীগঞ্জে এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলার বড়ৈকান্দি এলাকার তারানগর মোহাম্মদিয়া এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এতিমখানার শিশুদের হাতে ১০০টি কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ শিবলীজ্জামান। এ সময় তিনি বলেন, শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের এই অবহেলিত শিশুদের কষ্ট লাঘব করা শুধু সহানুভূতির বিষয় নয়, বরং এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। তীব্র শীতে যখন অনেক শিশু প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্ট পায়, তখন তাদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সরকার সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে সবসময় দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসন এ ধরনের মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে চায়। ভবিষ্যতেও এতিম, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় এতিমখানার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram