ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2026

স্বাধীনতার ৫৪ বছর পর পূরণ হলো সাতকানিয়া–লোহাগাড়াবাসীর ঐতিহাসিক দাবি

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মানুষের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুসংবাদ। চট্টগ্রাম শহর থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়েছে সাতকানিয়া চৌকি আদালতে। এর মাধ্যমে স্বাধীনতার ৫৪ বছর পর এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবী হাফিজুল ইসলাম (মানিক) বলেন, “আজকের এই আনন্দঘন দিনে চট্টগ্রাম দক্ষিণ জনপদের অবহেলিত সাতকানিয়া–লোহাগাড়াবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ, মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দীন, প্রফেসর সাঈদ আহসান খালিদ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ স্যারের প্রতি। তাঁদের আন্তরিক উদ্যোগেই আজ এ জনপদের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।”

স্থানীয় পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে হাজারো মানুষকে আর চট্টগ্রাম শহরে গিয়ে মামলা পরিচালনা কিংবা হাজিরা দিতে হবে না। এতে বিচারপ্রার্থী জনগণের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন আইনজীবী ও স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram