

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা এলাকায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণ করেন কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আজাদের রহমান, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ। এসময় স্থানীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আজাদের রহমান শুকনো খাবার, কম্বল ও চাদর বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
