

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া থানাধীন বড় সেনবাগ এলাকায় এক অজ্ঞাতনামা বৃদ্ধা (বয়স অনুমান ৭৫) গাড়ির ধাক্কায় নিহত হন। গত বুধবার (৭ জানুয়ারি) রাত ১১:২৫ মিনিটে দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তায় চলার সময় একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় বৃদ্ধাটি সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, “নিহত বৃদ্ধার এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য প্রচার করা হয়েছে। কেউ তাকে চিনে থাকলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন।”
পুলিশ নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় স্থানীয় জনগণ ও সামাজিক সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।
