ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2026

আটঘরিয়ায় মাটি কাঁটার অপরাধে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় ভেকু দিয়ে মাটি কাঁটার অপরাধে জান্নাত আলী নামক এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। সে চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের দিলবার মাঝির ছেলে।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার গোপন সংবাদের ভিত্তিতে মাজপাড়া ইউনিয়ন মাজপাড়া সিনিয়র আলিম মাদরাসার পাশে ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করছিলেন মাটি ব্যবসায়ী জান্নাত আলী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫ ধারা অপরাধে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান, মাটিকাঁটার অপরাধে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram