ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2026

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে: সামসুজ্জোহা খান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ধামইরহাট ইউনিয়ন বিএনপি ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। এ সময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক জীবন হাসদা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেএম নায়েক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, শ্রী চঞ্চল কুমার দাষ, ঠাকুর প্রশান্ত কুমার, বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মহেষ পাল।

এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, মর্জিনা বেগম, পৌর বিএনপি নেত্রী শাহিনা ইয়াসমিন প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram