ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

শিবচরে বিএনপির যৌথসভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা গতিশীল করতে শিবচর উপজেলা ও পৌরসভা শাখা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। যৌথসভা শেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলার শিবচর উপজেলার মাদবরেচর ইউনিয়নের চৌধুরী বাড়িতে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা গতিশীল করতে শিবচর উপজেলা ও পৌরসভা শাখা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার। এসময় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, শিবচর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য জহের গোমস্তা, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram