ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

দীঘিনালায় ২ শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম গ্রামগুলোতে স্থানীয় ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের নয় মাইল ত্রিপুরা পাড়া এবং বোয়ালখালী ইউনিয়নের বুদ্ধপাড়া এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন দীঘিনালা সেনা জোনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি’র নির্দেশনায় বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি।

এ ছাড়া কর্মসূচিতে দীঘিনালা সেনা জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ, মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কার্বারীরা (গ্রামপ্রধান) উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষ যেন তীব্র শীতে কষ্ট না পায়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, এদিন দুইটি স্থানে দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram