ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

তিতাসে কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নির্দেশনা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এবারের নির্বাচন হবে আগের যেকোনো নির্বাচনের তুলনায় ব্যতিক্রম। এখানে কোনো বিভ্রান্তিকর বার্তা নেই—বার্তা একটাই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, কোনো একটি কেন্দ্রেও যদি সমস্যা সৃষ্টি হয়, তবে তার প্রভাব পুরো জেলার সুনামের ওপর পড়বে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফরাজ হোসেন খান এবং তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং শ্রেষ্ঠ পাঁচজন গ্রাম পুলিশকে পুরস্কৃত করেন। পাশাপাশি গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও তিতাস থানা পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram