ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2026

সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে মো. রিপন নামে এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সায়েদুল হকের ছেলে।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোনাপুর এলাকার রিপন সোমবার রাত দশটা থেকে ১২টা পর্যন্ত কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে আনসার সদস্যদের নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া অভিযান চালিয়ে রিপনকে আটক করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram