ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2026

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রয় এবং ক্রেতাদের রসিদ প্রদান না করার অপরাধে দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল। অভিযান চলাকালে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে এলপিজি গ্যাস বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram