ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৮
logo
প্রকাশিত : জানুয়ারি ৪, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১টার সময় উপজেলার পূর্ণগোপিনাথপুর আলী মাহমুদপুর আলিম মাদরাসার মাঠে বেসরকারি সেবামূলক সংগঠন 'সেবায় আদর্শ মানবিক সোসাইটি'র উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গোপিনাথপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির, মোঃ ইয়াছিন আলী, সহকারী শিক্ষক মোঃ এরফান আলী, সেবায় আদর্শ মানবিক সোসাইটির উপদেষ্টা মোঃ আব্দুল মোমিন, ইউনিয়ন যুবদল নেতা মোঃ মুসলিম আমিন শাহীন, মোঃ একরামুল হক সজল।

অনুষ্ঠানে ৬০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সেবায় আদর্শ মানবিক সোসাইটি উপদেষ্টা মোঃ আব্দুল মোমিন বলেন, সেবায় আদর্শ মানবিক সোসাইটি একটি সেবামুলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram