ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৮
logo
প্রকাশিত : জানুয়ারি ৪, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিণ বলতলা গ্রামে মোঃ রুহুল আমিন মুন্সী (৪৮) নামের এক যুবক রেন্ডি গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রুহুল আমিন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ বলতলা গ্রামের আতাহার আলী মুন্সির বড় ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না দেখায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে রবিবার সকালে তার বাবা আতাহার মুন্সি বাড়ির সামনের বাগানের গাছের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে কাঠালিয়া থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram