ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শতভাগ বই দিয়ে শুরু প্রাথমিকের শিক্ষাবছর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে সব বিদ্যালয়ে। বই বিতরণকে ঘিরে সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ শহর ও শহরের বাইরের বিদ্যালয়ে ছিল শিক্ষার্থীদের ভিড়। শিক্ষকরা পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, এ বছর চাহিদার প্রায় সব বই-ই পাওয়া গেছে বছর শুরুর আগেই। তাই অন্যান্য বছরের মতো বই-প্রাপ্তি নিয়ে কোন আশঙ্কা নেই শিক্ষার্থীদের। এবার প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা ছিল ৫২ হাজার ৮৭৬টি। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য ৪ লাখ ৬৩ হাজার ৩৬৩ টি ও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪ লাখ ২৮ হাজার ১২১ টি বইয়ের চাহিদা ছিলো। এরইমধ্যে চাহিদার সব বই বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইংরেজি ভার্সন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের এবার বই পাওয়া গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram