ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2026

হরিরামপুরে সাত্তার গ্রুপের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ সাত্তার খানের সহযোগিতায় মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা চত্বরে এক হাজার মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণকালে অন্যান্যদের মাঝে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি, সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতি মাহিদুল ইসলাম মাহি বলেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সাত্তার খানের পক্ষ থেকে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের তত্ত্বাবধানে এক হাজার শীতার্ত ও অসহায় দরিদ্রদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসলে তাদের কষ্ট লাঘব হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram