ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২৫

বড়াইগ্রামে রডভর্তি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা রডভর্তি ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক সোহাগ হোসেন (২৬) ও যাত্রী তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিপ্লব হোসেন (৩৬)। সোহাগ নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে ও বিপ্লব টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডভর্তি ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও যাত্রী নিহত হয়। পালিয়ে যাওয়া ট্রাকটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram