ঢাকা
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২৫

আত্রাইয়ে মাঝরাতে এতিমদের মাঝে ইউএনও'র শীতবস্ত্র বিতরণ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উত্তরের জনপদে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। এই কনকনে শীতে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন।

​সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা মাদ্রাসা ও এতিমখানায় আকস্মিক উপস্থিত হয়ে ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও নিজ হাতে এতিমখানার ছাত্রদের গায়ে কম্বল জড়িয়ে দেন। প্রাথমিক পর্যায়ে ১০০টিরও বেশি উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। মাঝরাতে হঠাৎ হাতে উষ্ণ কম্বল পেয়ে এতিমখানার কোমলমতি ছাত্রদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

​শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, তীব্র শীতে অসহায় মানুষ, বিশেষ করে এতিম শিশুরা অনেক কষ্টে আছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এটি আমাদের দায়িত্বের একটি অংশ। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি তাদের সামান্যতম উষ্ণতা দেয়, তবেই আমাদের সার্থকতা। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

​সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতায় করা।

​এ সময় ইউএনও'র সাথে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সিএ সঞ্জয় কুমার দত্তসহ স্থানীয় মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মাদ্রাসার সুপার ও শিক্ষকরা প্রশাসনেরএই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram