ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৫

আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও'র শীতবস্ত্র বিতরণ

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে নওগাঁর আত্রাইয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। কনকনে শীতের রাতে আহসানগঞ্জ স্টেশন চত্বরে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

​গতকাল রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও পথচারী মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম।

​প্রাথমিক পর্যায়ে ১০০ পিস উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। হঠাৎ মাঝরাতে হাতে গরম কাপড় পেয়ে অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়। অনেকেই আবেগপ্লুত হয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

​শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা অনুভব করছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের অসহায় মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এই হাড়কাঁপানো শীতে কেউ যেন কষ্টের শিকার না হয়, সেজন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

​ইউএনও সমাজের সামর্থ্যবান ও বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারাও নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতায় হয়তো একটি প্রাণ উষ্ণতা পেতে পারে।

​শীতবস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সিএ সঞ্জয় কুমার দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram