ঢাকা
logo
প্রকাশিত : December 28, 2025

পাবনার আটঘরিয়ায় অটোবাইকের ধাক্কায় কৃষকের মৃত্যু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় অটোবাইকের ধাক্কায় শামীম হোসেন (৪২) নামক এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে একদন্ত ইউনিয়ন চান্দাই নতুন পাড়া গ্রামে। নিহত শামীম হোসেন বজলুর রহমানের ছেলে।

আজ রোববার (২৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন একদন্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শামীম হোসেন বাড়ির সামনে রাস্তার পাশে আম গাছের সাথে হেলান দিয়ে বসে ছিলেন।

এসময় পিছন দিক থেকে একটি দ্রুত গামী অটোবাইক এসে তাকে সজোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন শামীম হোসেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গ্রাম প্রধানরা অটোবাইক চালককে ১ লাখ টাকা জরিমানা করেছে বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram